ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৭ ০০:২৭:৫১
ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
মোঃ অপু খান চৌধুরী।।


আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের ২৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামের সভাপতিত্বে ও পরিচালনায় সভায় বক্তব্য দেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল মতিন, উপজেলা প্রকৌশলী মো. গোলাপ হোসেন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাঈম আব্দুল্লাহ, আব্দুল মতিন খসরু মহিলা কলেজের অধ্যাপক মানস কুমার রায় এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাখাল চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক কাজল সরকার।


সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ