বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁ'জাসহ চারজন মা'দ'ক ব্যবসায়ীকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-৬
বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি
নিজস্ব প্রতিবেদক
0১। মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৬/১০/২০২৬ তারিখ, রাত ০১:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানাধীন চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকার মোড়েলগঞ্জ হতে মোংলা গামী পাকা রাস্তার উপর চেক পোস্ট পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৭৫ (পঁচাত্তর) কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
২। গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১। মোঃ ইব্রাহিম (২৩), পিতা: মিলন তালুকদার, সাং: ফুলহাতা, থানা: মোড়েলগঞ্জ, জেলা: বাগেরহাট, ২। পারভেজ আহম্মেদ (২৫), পিতা: ওয়ারিসুল হক, সাং: বৈকুণ্ঠপুর, থানা: রংপুর, জেলা: রংপুর, ৩। আমিনুর রহমান (৩২), পিতা: জাহাঙ্গীর আলম, সাং: বেলুবালারহাট, থানা: কোতোয়ালি, জেলা: রংপুর, ৪। নূর আমিন (২৮, পিতা: লিজু মিয়া, সাং: বৈকুণ্ঠপুর, থানা: রংপুর, জেলা: রংপুর।
৩। গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে অবৈধ ক) মাদকদ্রব্য ৭৫ (পঁচাত্তর) কেজি গাঁজা, খ) মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
৪। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাগেরহাট জেলার মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
নিউজটি আপডেট করেছেন : News Room 3
কমেন্ট বক্স