কালীগঞ্জে বিএনপি নেতা ফজলুল হক বাগমার নয়নের মৃ'ত্যু
কালীগঞ্জে বিএনপি নেতা ফজলুল হক বাগমার নয়নের মৃত্যু
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল হক বাগমার নয়ন (৬৮) মারা গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা।
পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, কিডনি, চোখ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ফজলুল হক বাগমার নয়ন। প্রায় এক মাস ধরে উত্তরার ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। বিকেলে সেখানেই তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের তিন ছেলে দেশের বাইরে থাকায় আগামী শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা মোক্তারপুর ইউনিয়নের হরিদপুর জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনসহ স্থানীয় বিএনপির নেতারা শোক জানিয়েছেন
নিউজটি আপডেট করেছেন : News Room 3
কমেন্ট বক্স