ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ধানের গোলায় মিললো ভারতীয় পণ্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৩ ১৫:৩৩:২২
কুড়িগ্রামে ধানের গোলায় মিললো ভারতীয় পণ্য কুড়িগ্রামে ধানের গোলায় মিললো ভারতীয় পণ্য
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে পুলিশ। সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টায় ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার এসআই মোঃ মিন্টু মিয়ার নেতৃত্বে নারায়ণপুর ইউনিয়নের ঝাউকুঠি এলাকায় মোঃ জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, পাঁপড় ও প্যান্ট পিস জব্দ করা হয়। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

এসময় চোরাকারবারি জহুরুল বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।

বিষয়ে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন জানান, এক মাদক কারবারি বাড়ি থেকে ধানের গোলা থেকে ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। এবং তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মালামাল থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ