কুড়িগ্রামে ধানের গোলায় মিললো ভারতীয় পণ্য

আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৩:৩৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৩:৩৬:১৫ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে পুলিশ। সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টায় ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার এসআই মোঃ মিন্টু মিয়ার নেতৃত্বে নারায়ণপুর ইউনিয়নের ঝাউকুঠি এলাকায় মোঃ জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, পাঁপড় ও প্যান্ট পিস জব্দ করা হয়। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

এসময় চোরাকারবারি জহুরুল বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন জানান, এক মাদক কারবারি বাড়ি থেকে ধানের গোলা থেকে ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। এবং তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মালামাল থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com