ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​‎নবীগঞ্জে ১৩৫ বোতল ইসকাফসহ তিনজন গ্রেপ্তার, পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০১ ১৫:৩১:২০
​‎নবীগঞ্জে ১৩৫ বোতল ইসকাফসহ তিনজন গ্রেপ্তার, পিকআপ জব্দ ​‎নবীগঞ্জে ১৩৫ বোতল ইসকাফসহ তিনজন গ্রেপ্তার, পিকআপ জব্দ

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাফসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।

‎ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার দেবপাড়া এলাকার শরিফ নগর মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়।

‎এ সময় সন্দেহভাজন একটি লাল রঙের ডিআই পিকআপ থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির ভেতর থেকে ১৩৫ বোতল ইসকাফ উদ্ধার করা হয়।
‎উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা বলে ধারণা করছে পুলিশ।

‎অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-কম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের বায়জিদ মিয়া (২৬) ও জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার শিমুল মিয়া (১৯) এবং  মো. রায়হান মিয়া (২১)।

‎ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ