​‎নবীগঞ্জে ১৩৫ বোতল ইসকাফসহ তিনজন গ্রেপ্তার, পিকআপ জব্দ

আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৩:৩১:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৩:৩১:২০ অপরাহ্ন
‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাফসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।
‎
‎ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার দেবপাড়া এলাকার শরিফ নগর মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়।
‎
‎এ সময় সন্দেহভাজন একটি লাল রঙের ডিআই পিকআপ থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির ভেতর থেকে ১৩৫ বোতল ইসকাফ উদ্ধার করা হয়।
‎উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা বলে ধারণা করছে পুলিশ।
‎
‎অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-কম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের বায়জিদ মিয়া (২৬) ও জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার শিমুল মিয়া (১৯) এবং  মো. রায়হান মিয়া (২১)।
‎
‎ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com