ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৯ ২৩:৪৩:০৯
কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
 
রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি 
 
উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় উপজেলার হোগলা বেতকা প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ও পারসাতুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাপিরোজপুরের কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ ম্পিয়ন হয়েছে । রবিবার (২৬ এপ্রিল) বিকালে কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক বিদ্যালয় মাঠে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে ৩-০ গোলে হারিয়ে হোগলা বেতকা প্রাথমিক বিদ্যালয় বালক দল চ্যাম্পিয়ন হয়েছে ও পারসাতুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ২-০ গোলে হোগলা বেতকা প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে । ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত 
থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে 
দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার, উপজেলা বিএনপি'র সাংগঠনিক 
সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার ও রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির। টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন, শিক্ষক লিটন কৃষ্ণ কর, মোঃ রাজু, দিপক দাস ও হান্নান খান।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ