কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ১১:৪৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ১১:৪৩:০৯ অপরাহ্ন
 
রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি 
 
উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় উপজেলার হোগলা বেতকা প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ও পারসাতুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাপিরোজপুরের কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ ম্পিয়ন হয়েছে । রবিবার (২৬ এপ্রিল) বিকালে কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক বিদ্যালয় মাঠে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে ৩-০ গোলে হারিয়ে হোগলা বেতকা প্রাথমিক বিদ্যালয় বালক দল চ্যাম্পিয়ন হয়েছে ও পারসাতুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ২-০ গোলে হোগলা বেতকা প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে । ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত 
থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে 
দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার, উপজেলা বিএনপি'র সাংগঠনিক 
সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার ও রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির। টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন, শিক্ষক লিটন কৃষ্ণ কর, মোঃ রাজু, দিপক দাস ও হান্নান খান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com