ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​‎নবীগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলন, মাদক ও উন্নয়নকাজে অনিয়ম নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২৩ ১৯:২৪:৫৯
​‎নবীগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলন, মাদক ও উন্নয়নকাজে অনিয়ম নিয়ে আলোচনা ​‎নবীগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলন, মাদক ও উন্নয়নকাজে অনিয়ম নিয়ে আলোচনা

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।। 


‎হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজের সঙ্গে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২৩এপ্রিল ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

‎সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুল হক চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া, পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, মৎস্য, শিক্ষা, প্রাণিসম্পদ, সমাজসেবা ও মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎মতবিনিময় সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি,
চলমান উন্নয়ন কার্যক্রম এবং জনদাবি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিশেষ করে কৃষি, শিক্ষা ও অবকাঠামো খাতের উন্নয়নে অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

‎আলোচনায় নদী থেকে অবৈধ বালু উত্তোলন, সরকারি জমি দখল, নবীগঞ্জ শহরে মাদক ব্যবসার বিস্তার এবং রুদ্রগ্রাম–আইনগাঁও সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ উঠে আসে। এ ছাড়া এলাকায় জুয়া ও মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা কামনা করা হয়।

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে এবং জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। তিনি মাদক, জুয়া ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা চান।

‎সভায় উত্থাপিত সমস্যাগুলো দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি নির্দেশনা দেন জেলা প্রশাসক।
‎পাশাপাশি নবীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ