স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজের সঙ্গে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩এপ্রিল ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুল হক চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া, পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, মৎস্য, শিক্ষা, প্রাণিসম্পদ, সমাজসেবা ও মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং জনদাবি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিশেষ করে কৃষি, শিক্ষা ও অবকাঠামো খাতের উন্নয়নে অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনায় নদী থেকে অবৈধ বালু উত্তোলন, সরকারি জমি দখল, নবীগঞ্জ শহরে মাদক ব্যবসার বিস্তার এবং রুদ্রগ্রাম–আইনগাঁও সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ উঠে আসে। এ ছাড়া এলাকায় জুয়া ও মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে এবং জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। তিনি মাদক, জুয়া ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা চান।
সভায় উত্থাপিত সমস্যাগুলো দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি নির্দেশনা দেন জেলা প্রশাসক।
পাশাপাশি নবীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।