ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-২২ ২০:০০:৩২
​‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার ​‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজা ও নেশাজাতীয় তরল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

‎পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে ১২৯ কেজি গাঁজা ও সাত বোতল নেশাজাতীয় পদার্থ (ইসকাফ) উদ্ধার করা হয়।

‎এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক রতন মিয়ার স্ত্রী মোছা. আকলিমা আক্তার (২৮) কে গ্রেপ্তার করা হয়।

‎ডিবি পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

‎ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ