​‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৮:০০:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৮:০০:৩২ অপরাহ্ন
‎
‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজা ও নেশাজাতীয় তরল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে ১২৯ কেজি গাঁজা ও সাত বোতল নেশাজাতীয় পদার্থ (ইসকাফ) উদ্ধার করা হয়।
‎
‎এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক রতন মিয়ার স্ত্রী মোছা. আকলিমা আক্তার (২৮) কে গ্রেপ্তার করা হয়।
‎
‎ডিবি পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
‎
‎ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com