জামালপুরে সদর উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে সদর উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ রাকিব হাসান,জামালপুর:
পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৯ মার্চ )সন্ধ্যায় শহরের স্টেশন বাজার রোড ফুলবাড়ীয়া পুরাতন ইদগাহ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি,মোঃ সফিউর রহমান শফি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন।
দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স