​জামালপুরে সদর উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ১২:১৬:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ১২:১৬:৩৯ পূর্বাহ্ন

মোঃ রাকিব হাসান,জামালপুর:

পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার(৯ মার্চ )সন্ধ্যায় শহরের স্টেশন বাজার রোড  ফুলবাড়ীয়া পুরাতন ইদগাহ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি,মোঃ সফিউর রহমান শফি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন।
দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন 

শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com