ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল মোতায়েন অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৫ ১৩:৪৯:২৯
মধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল মোতায়েন অস্ট্রেলিয়ার মধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল মোতায়েন অস্ট্রেলিয়ার
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠানোর পাশাপাশি সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ তথ্য জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যে কিছু সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।


অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে আলবানিজ জানান, সরকার ইতোমধ্যে ওই অঞ্চলে ছয়টি ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠিয়েছে। তিনি বলেন, ‘এই সপ্তাহের শুরুতেই আমাদের জরুরি পরিকল্পনার অংশ হিসেবে সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।’
 

তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি
 

এদিকে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এসবিএস নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অস্ট্রেলিয়ার দুটি সামরিক বিমান পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ