মধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল মোতায়েন অস্ট্রেলিয়ার

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০১:৪৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০১:৪৯:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠানোর পাশাপাশি সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ তথ্য জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যে কিছু সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।


অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে আলবানিজ জানান, সরকার ইতোমধ্যে ওই অঞ্চলে ছয়টি ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠিয়েছে। তিনি বলেন, ‘এই সপ্তাহের শুরুতেই আমাদের জরুরি পরিকল্পনার অংশ হিসেবে সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।’
 

তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি
 

এদিকে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এসবিএস নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অস্ট্রেলিয়ার দুটি সামরিক বিমান পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]