ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে ঘুষের টাকাসহ দুদকের হাতে উপজেলা প্রকল্প কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৬ ২০:৪৬:০৬
ফেনীতে ঘুষের টাকাসহ দুদকের হাতে উপজেলা প্রকল্প কর্মকর্তা আটক ফেনীতে ঘুষের টাকাসহ দুদকের হাতে উপজেলা প্রকল্প কর্মকর্তা আটক
নিজস্ব প্রতিবেদক
ফেনীর সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ এবং তার অফিস সহায়ককে ঘুষের টাকাসহ আটক করেছে দুদক। বৃহস্পতিবার স্থানীয় উপজেলার পিআইও কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

 
জানা যায়, দীর্ঘদিন উপজেলা অফিসে কর্মরত পিআইও প্রকল্প বাস্তবায়নের নামে সোনাগাজীতে হরিলুট শুরু হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে দুদকের ৮ সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করে।

 
দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানের সময় ঘুষের ১ লাখ টাকাসহ তাদের আটক করা হয়। তিনি আরো জানান, মোহাম্মদ আল সাঈদ এর আগে সোনাগাজীর বিভিন্ন প্রকল্প থেকে আরো ৫ লাখ টাকা নিয়েছেন। উপজেলার বিভিন্ন এলাকায় ৫টি ব্রিজ নির্মাণে ১২ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন।

দুদকের এই কর্মকর্তা আরো জানান, অপরাধীকে আটক করা হয়েছে। কাগজপত্র তৈরির কাজ চলছে, তাকে পুলিশে সোপর্দ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ