ফেনীতে ঘুষের টাকাসহ দুদকের হাতে উপজেলা প্রকল্প কর্মকর্তা আটক

আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০৮:৪৬:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০৮:৪৬:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ফেনীর সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ এবং তার অফিস সহায়ককে ঘুষের টাকাসহ আটক করেছে দুদক। বৃহস্পতিবার স্থানীয় উপজেলার পিআইও কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

 
জানা যায়, দীর্ঘদিন উপজেলা অফিসে কর্মরত পিআইও প্রকল্প বাস্তবায়নের নামে সোনাগাজীতে হরিলুট শুরু হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে দুদকের ৮ সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করে।

 
দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানের সময় ঘুষের ১ লাখ টাকাসহ তাদের আটক করা হয়। তিনি আরো জানান, মোহাম্মদ আল সাঈদ এর আগে সোনাগাজীর বিভিন্ন প্রকল্প থেকে আরো ৫ লাখ টাকা নিয়েছেন। উপজেলার বিভিন্ন এলাকায় ৫টি ব্রিজ নির্মাণে ১২ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন।

দুদকের এই কর্মকর্তা আরো জানান, অপরাধীকে আটক করা হয়েছে। কাগজপত্র তৈরির কাজ চলছে, তাকে পুলিশে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com