ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৬ ১৪:৪৯:৪২
কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের
নিজস্ব প্রতিবেদক
কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ দিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। তিনি বলেন, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তিনবার হবিগঞ্জ পৌরসভার মেয়র ছিলাম। সেখানে কোটি কোটি টাকার উন্নয়নকাজ করেছি, তবু একটি টাকাও আমার দ্বারা তছরুপ হয়নি। যেহেতু বড় পরিসরে আপনাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, তাই আমার নির্বাচনি এলাকার তিনটি উপজেলায় শতভাগ দুর্নীতিমুক্ত সেবা দিতে চাই।

 
বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

জি কে গউছ বলেন, যারা যে দপ্তরে আছেন, মানুষকে হাসিমুখে সেবা দেবেন। মানুষ যেন সেবা নিতে গিয়ে কষ্ট না পায়।

 

মাদকমুক্ত উপজেলা গড়ে তুলতে প্রশাসনের সংশ্লিষ্টদের বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন এমপি জি কে গউছ।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরেরর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ