কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০২:৪৯:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০২:৪৯:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ দিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। তিনি বলেন, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তিনবার হবিগঞ্জ পৌরসভার মেয়র ছিলাম। সেখানে কোটি কোটি টাকার উন্নয়নকাজ করেছি, তবু একটি টাকাও আমার দ্বারা তছরুপ হয়নি। যেহেতু বড় পরিসরে আপনাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, তাই আমার নির্বাচনি এলাকার তিনটি উপজেলায় শতভাগ দুর্নীতিমুক্ত সেবা দিতে চাই।

 
বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

জি কে গউছ বলেন, যারা যে দপ্তরে আছেন, মানুষকে হাসিমুখে সেবা দেবেন। মানুষ যেন সেবা নিতে গিয়ে কষ্ট না পায়।

 

মাদকমুক্ত উপজেলা গড়ে তুলতে প্রশাসনের সংশ্লিষ্টদের বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন এমপি জি কে গউছ।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরেরর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com