ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​মহান একুশে ফেব্রুয়ারিতে বড়লেখায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা


আপডেট সময় : ২০২৬-০২-২১ ১২:০২:৫৭
​মহান একুশে ফেব্রুয়ারিতে বড়লেখায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ​মহান একুশে ফেব্রুয়ারিতে বড়লেখায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার প্রতিনিধি:

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এ উপলক্ষে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি। তিনি ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, একুশের চেতনা ধারণ করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এবং মাতৃভাষার সঠিক চর্চা নিশ্চিত করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ