​মহান একুশে ফেব্রুয়ারিতে বড়লেখায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

আপলোড সময় : ২১-০২-২০২৬ ১২:০২:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ১২:০২:৫৭ অপরাহ্ন

এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার প্রতিনিধি:

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এ উপলক্ষে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি। তিনি ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, একুশের চেতনা ধারণ করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এবং মাতৃভাষার সঠিক চর্চা নিশ্চিত করতে হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com