ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করেন, দাবি ইসরাইলি মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-১৯ ১৩:২০:৪২
ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করেন, দাবি ইসরাইলি মন্ত্রীর ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করেন, দাবি ইসরাইলি মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদন
ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ দাবি করেছেন, ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করেন। এখানে ইসরাইলি সরকারের কোনো দোষ নেই। মঙ্গলবার সংসদীয় আলোচনায় তিনি এমন দাবি করেন। তার এ বক্তব্যে তীব্র ক্ষোভ ও সমালোচনা শুরু হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

 
ইসরাইলের পার্লামেন্টে ইমান খাতিব-ইয়াসিনসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি আইনপ্রণেতা বিতর্ক চলাকালে বলেন, স্মোট্রিচের প্রস্তাবিত খালি জমির ওপর ১ দশমিক ৫ শতাংশ সম্পত্তি কর ফিলিস্তিনিদের ক্ষতিগ্রস্ত করবে। দেশটিতে ফিলিস্তিনিরা সম্পত্তির মালিক হলেও তা উন্নয়ন করার অনুমতি রাখেন না।

 
তারা ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা দমনে ব্যর্থ হওয়ায় সরকারকে দায়ী করেন।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ