ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করেন, দাবি ইসরাইলি মন্ত্রীর

আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০১:২০:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০১:২০:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদন
ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ দাবি করেছেন, ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করেন। এখানে ইসরাইলি সরকারের কোনো দোষ নেই। মঙ্গলবার সংসদীয় আলোচনায় তিনি এমন দাবি করেন। তার এ বক্তব্যে তীব্র ক্ষোভ ও সমালোচনা শুরু হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

 
ইসরাইলের পার্লামেন্টে ইমান খাতিব-ইয়াসিনসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি আইনপ্রণেতা বিতর্ক চলাকালে বলেন, স্মোট্রিচের প্রস্তাবিত খালি জমির ওপর ১ দশমিক ৫ শতাংশ সম্পত্তি কর ফিলিস্তিনিদের ক্ষতিগ্রস্ত করবে। দেশটিতে ফিলিস্তিনিরা সম্পত্তির মালিক হলেও তা উন্নয়ন করার অনুমতি রাখেন না।

 
তারা ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা দমনে ব্যর্থ হওয়ায় সরকারকে দায়ী করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com