ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলন বাংলাদেশের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান


আপডেট সময় : ২০২৬-০১-১৭ ১৫:০৩:১০
ইসলামী আন্দোলন বাংলাদেশের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান ইসলামী আন্দোলন বাংলাদেশের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫ নং ওয়ার্ড (দাসেরকান্দি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি গাজী নাসির উদ্দিন, কাজী আক্তার হোসেন (বিশিষ্ট ব্যবসায়ী) ও কাজী খালেদ হোসেন সহ ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। সভাপতিত্ব করেন খিলগাঁও পুর্ব থানা আমীর মাওলানা মাহমুদুর রহমান। এ সময় নেতৃবৃন্দ নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ