ইসলামী আন্দোলন বাংলাদেশের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৩:০৩:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৩:০৩:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫ নং ওয়ার্ড (দাসেরকান্দি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি গাজী নাসির উদ্দিন, কাজী আক্তার হোসেন (বিশিষ্ট ব্যবসায়ী) ও কাজী খালেদ হোসেন সহ ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। সভাপতিত্ব করেন খিলগাঁও পুর্ব থানা আমীর মাওলানা মাহমুদুর রহমান। এ সময় নেতৃবৃন্দ নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]