ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি


আপডেট সময় : ২০২৫-০৯-২৬ ২০:০৯:০০
নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি
 
তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি:
 
শেরপুরের নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলার মরিচপুরান ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
 
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ১০ টাই সংগঠনের উপদেষ্টা হাজ্বী মো. ফরহাদ হোসেনের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
 
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কামরুজ্জামান কানন দুইটি প্রতিষ্ঠানের হুজুর, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ এবং সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক সাজন চন্দ্র শীল ও ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ।
 
 গোজাকুড়া পুরাতন কবরস্থান, এবং গোজাকুড়া নতুন কবরস্থান ও গোজাকুড়া মন্দির এই সব প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। 
 
আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম বলেন, এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ