নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৮:০৯:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৮:০৯:০০ অপরাহ্ন
 
তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি:
 
শেরপুরের নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলার মরিচপুরান ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
 
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ১০ টাই সংগঠনের উপদেষ্টা হাজ্বী মো. ফরহাদ হোসেনের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
 
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কামরুজ্জামান কানন দুইটি প্রতিষ্ঠানের হুজুর, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ এবং সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক সাজন চন্দ্র শীল ও ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ।
 
 গোজাকুড়া পুরাতন কবরস্থান, এবং গোজাকুড়া নতুন কবরস্থান ও গোজাকুড়া মন্দির এই সব প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। 
 
আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম বলেন, এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com