ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান চিরকাল হরমুজ নিয়ন্ত্রণ করবে: সাবেক মার্কিন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৭ ১০:৩৪:১৩
ইরান চিরকাল হরমুজ নিয়ন্ত্রণ করবে: সাবেক মার্কিন কর্মকর্তা ইরান চিরকাল হরমুজ নিয়ন্ত্রণ করবে: সাবেক মার্কিন কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিতে যা-ই বলা হোক না কেন, ‘চিরকালের জন্য’ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে তেহরান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জ্বালানি ও মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা আমোস হখস্টাইন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে একথা বলেন। হরমুজে ইরানের নিয়ন্ত্রণ এড়িয়ে চলতে উপসাগরীয় দেশগুলো নতুন পাইপলাইন নির্মাণ করতে বাধ্য হবে বলেও মনে করেন তিনি।

যুদ্ধ শেষ করতে ট্রাম্প প্রশাসন ও ইরানের মধ্যে আলোচনা সম্পর্কে জানতে চাইলে হখস্টাইন বলেন, ‘চুক্তিতে শেষ পর্যন্ত কী বলা হবে তা দেখে প্রণালিটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ইরান এই প্রণালি নিয়ন্ত্রণ করবে।’

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় জলপথটিতে অবরোধ আরোপ করেছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ