সোনারগাঁয়ে মসজিদের ভেতরে পবিত্র কোরআন শরিফের উপর দাঁড়ানোর ঘটনায় অ'ভিযু'ক্ত ব্যক্তি গ্রে'প্তা'র
সোনারগাঁয়ে মসজিদের ভেতরে পবিত্র কোরআন শরিফের উপর দাঁড়ানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার
তাওলাদ হোসেন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মসজিদের ভেতরে ঢুকে পবিত্র কোরআন শরিফের ওপর দাঁড়িয়ে অবমাননা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ সেপ্টেম্বর সোমবার রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন বড়ভিটা এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, মসজিদের ভেতরে থাকা সিসি ক্যামেরার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনকে জানান। ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে রাতেই তাকে গ্রেপ্তার করে।
এলাকাবাসীর দাবি, ধর্মীয় পবিত্রতা রক্ষায় এবং এমন অপরাধ যেন কেউ পুনরায় করার সাহস না পায়, সেজন্য অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।
নিউজটি আপডেট করেছেন : News Room 3
কমেন্ট বক্স