ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় বাসচা'পায় অটোরিকশা চালক নি'হত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-২২ ১২:১৪:২৪
নওগাঁয় বাসচা'পায় অটোরিকশা চালক নি'হত নওগাঁয় বাসচাপায় অটোরিকশা চালক নিহত
নিজস্ব প্রতিবেদক


নওগাঁর মান্দায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে ফারুক হোসেন (৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাবাইহাট সিন্দুরপানিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী


সূত্রে জানা যায়, সকালে সাবাইহাট ব্রিজের ওপর গীতা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে অটোরিকশাচালক ফারুক হোসেন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ


আলম বলেন, দ্রুতগামী বাসের চাকার নিচে পৃষ্ঠ হয়ে মরদেহ অর্ধেক থেঁতলে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ