ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ী ২৯ বিজিবির অ'ভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মা'দক ও চো'রাচালানি মা'লামাল আ'টক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৪ ২১:০৩:০৬
ফুলবাড়ী ২৯ বিজিবির অ'ভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মা'দক ও চো'রাচালানি মা'লামাল আ'টক ফুলবাড়ী ২৯ বিজিবির অ'ভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মা'দক ও চো'রাচালানি মা'লামাল আ'টক
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:


দিনাজপুরের ফুলবাড়ী ও বিরামপুর সীমান্তে পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা মূল্যমানের ভারতীয় ইস্কফ সিরাপ, নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, ২৩ ও ২৪ আগস্ট ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন বড়গ্রাম, দাইনুর, রসুলপুর বিওপি ও বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক চারটি মাদক ও


চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ৯৫৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ২ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৫৩ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সিজার মূল্য ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। ২৯ বিজিবি অধিনায়ক আরিফুজ্জামান আরিফ


জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের লক্ষ্যে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ