ফুলবাড়ী ২৯ বিজিবির অ'ভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মা'দক ও চো'রাচালানি মা'লামাল আ'টক

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৯:০৩:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৯:০৬:০৩ অপরাহ্ন
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:


দিনাজপুরের ফুলবাড়ী ও বিরামপুর সীমান্তে পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা মূল্যমানের ভারতীয় ইস্কফ সিরাপ, নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, ২৩ ও ২৪ আগস্ট ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন বড়গ্রাম, দাইনুর, রসুলপুর বিওপি ও বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক চারটি মাদক ও


চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ৯৫৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ২ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৫৩ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সিজার মূল্য ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। ২৯ বিজিবি অধিনায়ক আরিফুজ্জামান আরিফ


জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের লক্ষ্যে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com