ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৫ ১৭:০৪:২২
প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৩ আগস্ট (বৃহস্পতিবার) বাংলাদেশ সংবাদসহ বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডিতে "বানারীপাড়ায় উপজেলা শিক্ষা কর্মকর্তা ও আইসিটি অধিদপ্তরের সহায়তায় প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট বিলের ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ" শিরোণামে আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট,মনগড়া,কাল্পনিক, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। একটি স্বার্থান্বেষী মহল অবৈধ সুবিধা না পেয়ে স্থানীয় সাংবাদিকদের ভুল বুঝিয়ে ও মিথ্যা তথ্য দিয়ে উক্ত সংবাদ প্রকাশ করিয়েছে।

আমরা শতভাগ সততা স্বচ্ছতার সঙ্গে কাজ করে শতভাগ ইন্টারনেট সেবা নিশ্চিত করে ইতোমধ্যে দেশজুড়ে সুনাম কুড়িয়েছি। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রত্যয়নের আলোকে বিল করা হয়ে থাকে। এছাড়া উপজেলা শিক্ষা অফিস ও আইসিটি দপ্তর আমাদের কার্যক্রম সার্বক্ষনিক মনিটরিং করে থাকেন। এখানে অনিয়ম-দুর্নীতির কোন সুযোগ নেই।

আমাদের সামাজিক পেশাগত ভাবমূর্তি ক্ষুন্ন করার ঘৃণ্য প্রয়াসে স্বার্থান্বেষী কুচক্রিমহল এই মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। আমি এই মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নুর আলম সিদ্দিক প্রতিনিধি স্কাইভিউ অনলাইন লিমিটেড।
নুর আলম সিদ্দিক
 প্রতিনিধি 
স্কাইভিউ অনলাইন লিমিটেড।

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ