প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৫:০৪:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৫:৩২:৪৯ অপরাহ্ন
গত ১৩ আগস্ট (বৃহস্পতিবার) বাংলাদেশ সংবাদসহ বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডিতে "বানারীপাড়ায় উপজেলা শিক্ষা কর্মকর্তা ও আইসিটি অধিদপ্তরের সহায়তায় প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট বিলের ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ" শিরোণামে আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট,মনগড়া,কাল্পনিক, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। একটি স্বার্থান্বেষী মহল অবৈধ সুবিধা না পেয়ে স্থানীয় সাংবাদিকদের ভুল বুঝিয়ে ও মিথ্যা তথ্য দিয়ে উক্ত সংবাদ প্রকাশ করিয়েছে।

আমরা শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করে শতভাগ ইন্টারনেট সেবা নিশ্চিত করে ইতোমধ্যে দেশজুড়ে সুনাম কুড়িয়েছি। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রত্যয়নের আলোকে বিল করা হয়ে থাকে। এছাড়া উপজেলা শিক্ষা অফিস ও আইসিটি দপ্তর আমাদের কার্যক্রম সার্বক্ষনিক মনিটরিং করে থাকেন। এখানে অনিয়ম-দুর্নীতির কোন সুযোগ নেই।

আমাদের সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুন্ন করার ঘৃণ্য প্রয়াসে স্বার্থান্বেষী কুচক্রিমহল এই মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। আমি এই মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নুর আলম সিদ্দিক প্রতিনিধি স্কাইভিউ অনলাইন লিমিটেড।
নুর আলম সিদ্দিক
 প্রতিনিধি 
স্কাইভিউ অনলাইন লিমিটেড।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com