ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-১৭ ২১:৪১:৫৫
ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব
নিজস্ব প্রতিবেদক​

ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, তথ্য প্রযুক্তির সহায়তায় ও র‌্যাব-১১ এর সহযোগিতায় নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে ফরিদপুরের ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০), পিতা-যদুরাম পাল, গ্রাম-জালালচর, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা কে গ্রেফতার করেছে| এসময়ে তার নিকট হতে তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং একটি মেমরি কার্ড উদ্ধার করা হয়|

 উল্লেখ্য, গ্রেফতারকৃত প্রদীপ পাল (৪০) ফরিদপুরের আলফাডাঙ্গা থানার একজন নারীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে ও আইডি হ্যাক করে বিভিন্ন সময়ে অশ্লীল, মানহানিকর ও ধর্মীয় অবমাননাকর ছবি ও লেখা পোস্ট করে এবং চাঁদা দাবি করে| উক্ত ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মামলা ন¤^র-১৭, তারিখ-২৫/০৩/ ২০২৬ খ্রি: ধারা-২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫/২৬/২৭ তৎসহ  ৩৮৫ পেনাল কোড, ১৮৬০ রুজু করেন| মামলাটি বর্তমানে পিবিআই ফরিদপুরের অধীন তদন্তাধীন রয়েছে| সর্বশেষ গত ১৪/০৪/২০২৬ তারিখ ফরিদপুরের আলফাডাঙ্গা থানার জাটিগ্রাম সাকিনস্থ শংকর কুমার পাল (৩৩) নামক একজন ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডিতে কোরআন অবমাননাকর পোস্ট করে ধর্মীয় অনুভ’তিতে আঘাত হানে| ফলে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়|

তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্র প্রাপ্তির ভিত্তিতে আসামি প্রদীপ পাল (৪০)’কে গ্রেফতার করণপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|

 র‌্যাব চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণা মূলক অপরাধসহ যে কোন ধরনের সাইবার অপরাধের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে| আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ