নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, তথ্য প্রযুক্তির সহায়তায় ও র্যাব-১১ এর সহযোগিতায় নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে ফরিদপুরের ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০), পিতা-যদুরাম পাল, গ্রাম-জালালচর, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা কে গ্রেফতার করেছে| এসময়ে তার নিকট হতে তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং একটি মেমরি কার্ড উদ্ধার করা হয়|
উল্লেখ্য, গ্রেফতারকৃত প্রদীপ পাল (৪০) ফরিদপুরের আলফাডাঙ্গা থানার একজন নারীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে ও আইডি হ্যাক করে বিভিন্ন সময়ে অশ্লীল, মানহানিকর ও ধর্মীয় অবমাননাকর ছবি ও লেখা পোস্ট করে এবং চাঁদা দাবি করে| উক্ত ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মামলা ন¤^র-১৭, তারিখ-২৫/০৩/ ২০২৬ খ্রি: ধারা-২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫/২৬/২৭ তৎসহ ৩৮৫ পেনাল কোড, ১৮৬০ রুজু করেন| মামলাটি বর্তমানে পিবিআই ফরিদপুরের অধীন তদন্তাধীন রয়েছে| সর্বশেষ গত ১৪/০৪/২০২৬ তারিখ ফরিদপুরের আলফাডাঙ্গা থানার জাটিগ্রাম সাকিনস্থ শংকর কুমার পাল (৩৩) নামক একজন ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডিতে কোরআন অবমাননাকর পোস্ট করে ধর্মীয় অনুভ’তিতে আঘাত হানে| ফলে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়|
তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্র প্রাপ্তির ভিত্তিতে আসামি প্রদীপ পাল (৪০)’কে গ্রেফতার করণপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|
র্যাব চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণা মূলক অপরাধসহ যে কোন ধরনের সাইবার অপরাধের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে| আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ|