ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৩ ২৩:৫৮:৫৭
​চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিনের মৃত্যু ​চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিনের মৃত্যু
মোঃ আসিফ ইকবাল রকি
চৌগাছা প্রতিনিধি


যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনুর রহমান শাহিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের কুঠিপাড়া মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন শাহিনুর রহমান শাহিন। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোরে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

নিহত শাহিন চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি দুই শিশু সন্তানের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ