​চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিনের মৃত্যু

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ১১:৫৮:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ১১:৫৮:৫৭ অপরাহ্ন
মোঃ আসিফ ইকবাল রকি
চৌগাছা প্রতিনিধি


যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনুর রহমান শাহিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের কুঠিপাড়া মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন শাহিনুর রহমান শাহিন। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোরে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

নিহত শাহিন চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি দুই শিশু সন্তানের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com