বোয়ালখালীতে গণভোটের প্রচারণা সভা
আপডেট সময় :
২০২৬-০১-১৪ ১৭:২০:৫০
বোয়ালখালীতে গণভোটের প্রচারণা সভা
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামের বোয়ালখালীতে আসন্ন গণভোটের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গণভোট প্রদানে উদ্বুদ্ধ করতে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজিত এ প্রচারণা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।
এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূম) কানিজ ফাতেমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।
সভায় উপস্থিত উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সদস্য ও গ্রাম পুলিশদের মাঝে নির্বাচন কমিশনের প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স