বোয়ালখালীতে গণভোটের প্রচারণা সভা

আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৫:২০:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৫:২০:৫০ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালীতে আসন্ন গণভোটের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গণভোট প্রদানে উদ্বুদ্ধ করতে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজিত এ প্রচারণা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।

এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূম) কানিজ ফাতেমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান  সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।

সভায় উপস্থিত উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সদস্য ও গ্রাম পুলিশদের মাঝে নির্বাচন কমিশনের প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]