ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের তীব্রতায় বিপর্যস্ত রায়গঞ্জের জনজীবন


আপডেট সময় : ২০২৫-১২-২৮ ২৩:২৭:০৬
শীতের তীব্রতায় বিপর্যস্ত রায়গঞ্জের জনজীবন শীতের তীব্রতায় বিপর্যস্ত রায়গঞ্জের জনজীবন
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:
 
সিরাজগঞ্জের রায়গঞ্জে কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র ঠান্ডায় গ্রামগঞ্জে বয়স্ক নারী পুরুষ গরম কাপড় ও আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেস্টা করছেন অনেকেই। পৌষের শুরু থেকেই বেড়ে চলেছে শীতের তীব্রতা। শীতবস্তের অভাবে অতি কস্টে রাত-দিন পার করছেন হতদরিদ্র, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুযেরা।


গত কয়েকদিন দুপুরের পর একটু সূর্যের আলো দেখা গেলেও রবিবার সারাদিন কোনো সূর্যের আলো দেখা যায়নি। সারাদিন ছিল কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা ও হিমেল হাওয়া। 
এতে করে শীতের তীব্রতা আরও বেড়েছে। ফলে দিন মজুর ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক, মানবিক, সামাজিক সেবামূলক সংগঠন ও উপজেলা প্রশাসন থেকে দরিদ্রদের শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গ্রামগঞ্জের পাড়া-মহল্লায় বিভিন্ন উপায়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেস্টা করছেন অনেকেই। গত কয়েক দিনের শীতের তীব্রতাই উপজেলার হাট-বাজার গুলোতে গরম কাপড় কিনতে ভীড় করতে দেখা গেছে নানা বয়সী নারী-পুরুষদেরও। শীতের তীব্রতায় নিম্ন আয়ের মানুষ অনেক কস্টে দিনযাপন করছেন। সন্ধার পর পরই ফাকা হয়ে যাচ্ছে উপজেলার হাট-বাজারগুলো।এদিকে এমন ঠান্ডা সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে বলে জানা গেছে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ও বিভিন্ন অনলাইন সূত্রে।
 

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ