মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:
গত কয়েকদিন দুপুরের পর একটু সূর্যের আলো দেখা গেলেও রবিবার সারাদিন কোনো সূর্যের আলো দেখা যায়নি। সারাদিন ছিল কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা ও হিমেল হাওয়া। এতে করে শীতের তীব্রতা আরও বেড়েছে। ফলে দিন মজুর ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক, মানবিক, সামাজিক সেবামূলক সংগঠন ও উপজেলা প্রশাসন থেকে দরিদ্রদের শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গ্রামগঞ্জের পাড়া-মহল্লায় বিভিন্ন উপায়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেস্টা করছেন অনেকেই। গত কয়েক দিনের শীতের তীব্রতাই উপজেলার হাট-বাজার গুলোতে গরম কাপড় কিনতে ভীড় করতে দেখা গেছে নানা বয়সী নারী-পুরুষদেরও। শীতের তীব্রতায় নিম্ন আয়ের মানুষ অনেক কস্টে দিনযাপন করছেন। সন্ধার পর পরই ফাকা হয়ে যাচ্ছে উপজেলার হাট-বাজারগুলো।এদিকে এমন ঠান্ডা সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে বলে জানা গেছে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ও বিভিন্ন অনলাইন সূত্রে।