মির্জাগঞ্জে একই দিনে যথাযোগ্য মর্যাদায় তিনটি দিবস উদযাপন
আপডেট সময় :
২০২৫-১২-০৯ ১৬:২০:৪৪
মির্জাগঞ্জে একই দিনে যথাযোগ্য মর্যাদায় তিনটি দিবস উদযাপন
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে একই দিনে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ দিবস তিনটি উপলক্ষে মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবদুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম।
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে বর্ণাঢ্য র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স