মির্জাগঞ্জে একই দিনে যথাযোগ্য মর্যাদায় তিনটি দিবস উদযাপন

আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৪:২০:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৪:২০:৪৪ অপরাহ্ন
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে একই দিনে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। 

এ দিবস তিনটি উপলক্ষে মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবদুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম।

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে বর্ণাঢ্য র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com