ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্র'তিবাদে সংবাদ সম্মেলন

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৩:১৫:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৩:১৭:১৬ অপরাহ্ন
মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে :

দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, ফুলবাড়ী উপজেলা শাখা। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে তারা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। তিনি বলেন, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীতে কয়লাখনি বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে তরিকুল, সালেকিন ও আমিন নিহত হন এবং বহু মানুষ আহত হন। পরবর্তীতে আন্দোলনের মুখে ৩০ আগস্ট তৎকালীন সরকারের সঙ্গে আন্দোলনকারীদের ছয় দফা ফুলবাড়ী চুক্তি স্বাক্ষরিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ফুলবাড়ী কয়লাখনি প্রকল্পে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ফলে ভূগর্ভস্থ পানির স্তর, কৃষি, পরিবেশ ও জনবসতির ওপর ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ বিষয়ে বিভিন্ন সময়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনগুলো সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি জানান তারা।


তারা আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থ উপেক্ষা করে বহুজাতিক কোম্পানির মুনাফার জন্য ফুলবাড়ীসহ উত্তরাঞ্চলকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া হলে ২০০৬ সালের মতো আরও কঠোর ও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে। সংবাদ সম্মেলনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]