২ বছরে ইসরায়েল ছেড়েছেন ১৩৭০ চিকিৎসক

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০২:২৪:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০২:২৪:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত ১,৩৭০ জন ইসরায়েলি চিকিৎসক ন্যূনতম ১২ মাসের জন্য দেশ ছেড়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে 'দ্য টাইমস অব ইসরায়েল' এই পরিসংখ্যান প্রকাশ করেছে, যা ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যবর্তী সময়ে দেশত্যাগ করা ৭০৫ জন চিকিৎসকের তুলনায় প্রায় দ্বিগুণ।

 

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণায় এমন চিকিৎসকদের দেশত্যাগী হিসেবে গণ্য করা হয়েছে, যারা বিদেশে যাওয়ার প্রথম বছরে টানা ২৭০ দিনের বেশি সময় অবস্থান করেছেন এবং পরবর্তীতে টানা তিন মাসের বেশি ইসরায়েলে অবস্থান করেননি।

 

গবেষণার অন্যতম লেখক ইতাই আতির ইসরায়েলি দৈনিক 'হারেৎস'-কে জানান যে সরকারের নীতিগুলোর কারণে উচ্চদক্ষ পেশাজীবীরা দেশ ছাড়তে পারেন বলে অর্থনীতিবিদরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছিলেন।

তিনি আরও জানান, বিচার বিভাগীয় সংস্কার বিতর্কের মধ্য দিয়ে এই প্রবণতা শুরু হয়েছিল। তবে ৭ অক্টোবরের হামাসের হামলা, যুদ্ধ এবং সামরিক বাহিনীতে সবার বাধ্যতামূলক অংশগ্রহণের ক্ষেত্রে বৈষম্য তৈরি হওয়ার পর পরিস্থিতি আরও গুরুতর রূপ নিয়েছে।

 

গবেষণায় ৪৫ বছরের বেশি বয়সী চিকিৎসকদের দেশত্যাগের বিষয়টিও বিশ্লেষণ করা হয়েছে, যারা সাধারণত বিশেষজ্ঞ প্রশিক্ষণ শেষ করে নতুন চিকিৎসকদের গড়ে তুলতে মূল ভূমিকা পালন করেন। দেখা গেছে, এই তিন বছরে দেশ ছাড়া চিকিৎসকদের মধ্যে প্রতি পাঁচজনের একজন ছিলেন ৪৫ বছরের বেশি বয়সী, যা অত্যন্ত উদ্বেগের বলে অভিহিত করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]