‎হোসেনপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি ‎বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০২:১৮:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০২:২০:৩০ অপরাহ্ন
‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার: ‎

কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ শীর্ষক বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুড়িমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‎ ‎আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার ও কুড়িমারা আলোকিত যুব সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কিশোরগঞ্জ জেলা শাখার সদস্যসচিব ও

হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল্লাহ কায়সার শহীদ। ‎ ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগারের সভাপতি এবং ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মুহাম্মদ শফিউল্লাহ কাড়ার। ‎ ‎কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী ও শিশুদের মধ্যে বিভিন্ন প্রজাতির ৬শত গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। ‎


‎আয়োজকরা বলেন, শিশুদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করাই ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মূল উদ্দেশ্য। ‎ ‎বৈরি আবহাওয়া উপেক্ষা করে ‎অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সংগঠনের সদস্য, ‎স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]