কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০১:৪৮:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০১:৪৯:৫৫ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি:


পিরোজপুরের কাউখালীতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসুর রহমান মিজান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার।


অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ মন গঠন, শৃঙ্খলাবোধ বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা খুঁজে বের করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। এবারের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শাখার প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

দাবা, কাবাডি, হ্যান্ডবল ও সাঁতার—এ চার প্রধান ইভেন্টে বালক ও বালিকা পৃথক বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান জানান,রবিবার উপজেলা পরিষদ হল রুমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই ক্রীড়া আসর সম্পন্ন হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]